ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নতুন বাংলাদেশের জন্য ফ্যাসিবাদ সরকারের পতনের মাধ্যমে আমরা একটি ধাপ পূরণ করেছি :নাহিদ ইসলাম

নতুন বাংলাদেশের জন্য ফ্যাসিবাদ সরকারের পতনের মাধ্যমে আমরা একটি ধাপ পূরণ করেছি :নাহিদ ইসলাম


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫


বাংলাদেশের জন্য ফ্যাসিবাদ সরকারের পতনের মাধ্যমে আমরা একটি ধাপ পূরণ করেছি :নাহিদ ইসলাম

কুড়িগ্রাম:  জাতীয় নাগরিক পার্টির আহবায়ক (এনসিপি) নাহিদ ইসলাম বলেছেন,আমরা লড়াই করেছিলাম,একটি নতুন বাংলাদেশের জন্য ফ্যাসিবাদ সরকারের পতনের মাধ্যমে আমরা একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপকে পূরণ করতে হলে এই বাংলাদেশ নতুন করে গঠন করতে হবে। বুধবার দুপুরে রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বরে এক পথ সভায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন“ সরকারের কাছে আমরা আহ্বান জানাই,অবশ্যই তারা কুড়িগ্রামের দিকে তাকাবে। অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্যের শিকার যেন কুড়িগ্রাম না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। এ সময় তিনি উপস্থিত জনগণের কাছ থেকে দ্বিতীয় ধাপ পূরণে সাথে থাকার প্রতিশ্রুতি গ্রহণ করেন।

পথ সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,“অতিতের স্বৈরাচার আমাদের পথ রুদ্ধ করেছে। ধর্ষক এসে স্বাধীনতার সুফল ভোগ করেছে। আবু সাঈদ-মুগ্ধদের রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে,আলেমদেরকে দাড়িটুপি নিয়ে অপমান সহ মসজিদের ভিতর থেকে নামিয়েছে,আমাদের কোন স্বাধীনতা ছিল না। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেয়া যবে না,খুনী-দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া যাবে না। বুধবার দুপুরে রংপুর থেকে রাজারহাট হয়ে কুড়িগ্রাম যাওয়ার পথে রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বরে এক পথ সভায় তারা বক্তব্য দেন।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) এর আহবায়ক নাহিদ ইসলাম,উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম,মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাঠোয়ারী,যুগ্ন মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ,সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ন সদস্য সচিব তাসনিম জারা,ড.আতিক মোজাহিদ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথ সভায় ড.আতিক মোজাহিদকে কুড়িগ্রাম-০২ প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন,সারজিস আলম সহ উপস্থিত নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৯:০৪   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ