ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » দোহারে বিএনপির ৭ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা

দোহারে বিএনপির ৭ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা


মাহবুবুর রহমান টিপু, ( ঢাকা )
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫


দোহারে বিএনপির ৭ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা: বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দোহার উপজেলার মুকসুদপুর, নারিশা, সুতারপাড়া, বিলাশপুর, মাহমুদপুর, রাইপাড়া ও কুসুমহাটি ইউনিয়ন বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অনতি বিলম্বে ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের সত্যতা নিশ্চিত করে আজকের রূপান্তরকে জানান, ঢাকা জেলা বিএনপি নেতৃবৃন্দের নির্দেশনায় এসকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।বিশেষ করে কমিটিগুলোর মেয়াদ উত্তীর্ণ ছিল। ফলে এর মাধ্যমে দলের গণতান্ত্রিক ধারা বজায় থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৩৪   ১১৯ বার পঠিত  |