ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইসলামকে যারা ভয় করে তারা দূর্ণীতি করেনা: মাসুদ সাঈদী

ইসলামকে যারা ভয় করে তারা দূর্ণীতি করেনা: মাসুদ সাঈদী


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫


ইসলামকে যারা ভয় করে তারা দূর্ণীতি করেনা: মাসুদ সাঈদী

পিরোজপুর: বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনিত পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র সাবেক ইন্দুারকানি উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন,ইসলামকে যারা ভয় করে তারা দূর্ণীতিকে জাহান্নামের আগুনের মতই ভয় করে। তারা দূর্ণীতি করবে না। যারা দূর্ণীতি করে না আপনার আমার নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ জামায়াত ইসলামই করতে পারবে।

বাংলাদেশ জামায়াত ইসলামী ইতোমধ্যে ৩শ আসনের মধ্যে ২৯৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষনা করেছে। প্রার্থী ঘোষনা করার পর বাংলাদেশের এমন কোন উপজেলা দুইটা গ্রুপের মারামারি করে ৫ জন মারা গেছে আর ৩ জন পা ভেঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছে এমন রিপোর্ট দেখছেন আপনারা ? অথচ কোন কোন দলের ওয়ার্ড ইউনিয়ন কাউন্সিল হয় সেখানে নিজেরা নিজেরা চেয়ার ভাঙ্গে অফিস ভাঙ্গে শেষ মেশ মাথা ও ভাঙ্গে। যারা নিজেরা নিজেদের নিরাপত্তা দিতে পারে না।

যাদের হাতে নিজেদের দলের কর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদে থাকবে? সোমবার ৭ জুলাই বিকাল ৫ টায় পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার মাওলানা আবুল হোসাইন এর সভাপতিত্বে ও মাওলানা শামসুল হকের সঞ্চালনায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাসুদ সাঈদী দেশ পরিবর্তনের জন্য ইসলামী শাসন কায়েম করতে দাড়িপাল্লায় ভোট চেয়ে আরো বলেন, দেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে রাখতে হলে এবারে আপনারা নিজেরা শপথ নিয়ে পরিবার-পরিজন বন্ধু বান্ধব মিলে ভোটের তারিখ যেদিন ঘোষনা হবে সেদিন সবাই দাড়িপাল্লায় ভোট দিব।

তিনি আরো বলেন আমার পিতা সংসদ সদস্য থাকা অবস্থায় কেহ বলতে পারবে না একটি টাকার দূর্ণীতি করেছে। আমাকে নির্বাচিত করলে আমিও আমার বাবার ন্যায় আপনাদের খেদমত করব। ভালো নেতা বাছাই করলে ভালো থাকবেন মন্দ নেতা বাছাই করলে মন্দ থাকবেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রটারী কাজী মোসলে উদ্দিন, নাজিরপুর শহীদ জিয়া কলেজের প্রভাষক প্রদীপ কুমার হালদার, শিবিরের উপজেলা সেক্রেটারী মো: সাকিবুল হাসান প্রমূখ।

এন/আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৯   ৩০৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ