ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে শিক্ষকে হত্যা মামলার আসামীর রিমান্ড

দোহারে শিক্ষকে হত্যা মামলার আসামীর রিমান্ড


মাহবুবুর রহমান টিপু, ( ঢাকা )
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫


দোহারে শিক্ষকে হত্যা মামলার আসামীর রিমান্ড

ঢাকা: দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ (হারুন মাষ্টার) হত্যা মামলার এজাহার নামীয় আসামী মো.ফারুক মিয়া(৫৫)কে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ জুডিশিয়াল আদালত। সোমবার ঢাকার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত এই আদেশ দেন।
এর আগে শনিবার বিকেলে ধোয়াইর এলাকা থেকে দোহার থানা পুলিশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ফারুককে গ্রেফতার করেন। মো.ফারুক ধোয়াইর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
হত্যা মামলাটি গত শনিবারই রুজু করা হয়। মামলা নং-৪ তাং ৫ জুলাই ২০২৫ইং। এতে পশ্চিম ধোয়াইর গ্রামের সামসুউদ্দিন মেম্বার(৬২)কে এজাহারভুক্ত প্রধান আসামী করে আরও আন্তা গ্রামের নাছির উদ্দিন মেলেটারী(৬২), বাহ্রা গ্রামের হামেদ শিকদারের ছেলে দিপু শিকদার(৪৫), শাহজাহান ভুঞার ছেলে সোহাগ ভুঞা(৩৭),সুন্দরীপাড়া গনেশের ছেলে মিরাজ(৩৪), ধোয়াইর গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক(৫৮), শামসুদ্দিন মেম্বারের ছেলে সজিব হোসেন বাবু(৩২) এবং আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারে জানা যায়, বিএনপি’র স্থানীয় কোন্দলকে স্পষ্ট করে প্রতিপক্ষের নেতাদের নামে মামলা করা হয়েছে।
মামলার দায়িত্বে থাকা এস আই জোবায়ের আহম্মেদে জানান, মামলার বাদী আব্দুল মান্নান এজাহাওে উল্লেখ করেনে, দলের দলীয় কোন্দলের কারণে এবং স্থানীয় বালু নিয়ন্ত্রন ব্যবসা বাণিজ্য নিয়ে ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সামসুউদ্দিন মেম্বার ও ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব নাসির উদ্দিনদের সাথে চরম বিরোধ চলে আসছিলো মাষ্টার হারুনের। এছাড়াও হত্যার ঘটনার কিছু দিন পূবের্ও সামসুউদ্দিন গ্রুপের সাথে হারুন মাষ্টারের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘে ছে। সেই ঘটনার জের ধরেই হত্যার ঘটনা ঘটেছে বলে দাবী করেন মামলার বাদী আব্দুল মান্নান।
নিহত হারুনের স্ত্রী একই শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ক্রন্দনরত অবস্থায় জানান, আমার স্বামী হারুন অন্যায়ের বিরুদ্ধে কথা বলায়,তার জীবন কাল হয়ে দাড়ালো। আমি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে জানতে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাসান আলী জানান, এজাহার নামীয় আসামী ফারুক হোসেনকে আদালতে প্রেরন করলে আদালত দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এছাড়াও অপর আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে রোববার ও সোমবার সড়কে পৃথক দুইটি মানববন্ধন করেন শিক্ষক সংগঠন,অবিভাবক ও শিক্ষার্থীরা। এ সময়ে বক্তারা বলেন, হারুন মাষ্টারের বিদ্যালয়ে চাকরির মেয়াদ ছিলো আর মাত্র ১৭ দিন। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:৪১   ২০৬ বার পঠিত  |               







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার
সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
দোহারে ইট ভাটায় পুড়ছে কৃষকের স্বপ্ন, কাটছে ফসলী জমি
ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা



আর্কাইভ