ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাবরেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের বেহাল দশা, বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে নথিপত্র

সাবরেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের বেহাল দশা, বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে নথিপত্র


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫


সাবরেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের বেহাল দশা, বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে নথিপত্র

পটুয়াখালী: বাউফল উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে রাখা শতকোটি টাকার গৃহীতাদের জমির দলিল নষ্টের উপক্রম হয়েছে। নির্মিত একতলা ভবনের ছাদ চুয়ে ও ফ্লোরে পানি জমে রেজিস্ট্রিকৃত দলিল ড্যাম হয় নষ্ট হচ্ছে বলে দলিল গৃহীতাদের অভিযোগ।
জানাগেছে, দীর্ঘ পাঁচ বছর আগে উপজেলা সাবরেজিস্ট্রি এ একতলা ভবনটি নির্মিত হয়। নির্মাণের এক বছরের মধ্যে ফ্লোর,দালানের ওয়াল,এবং ছাদ চুষে পানি পরে পলেস্তারা উঠে যায়। বাউফল উপজলা সাবরেজিস্ট্রির অফিসের রেকর্ড রুমে শতকোটি টাকার জমি গৃহীতার দলিল সংরক্ষিত রয়েছে। যা গৃহীতারা বিভিন্ন সময়ে সরকারকে ১৫শ টাকা ফি দিয়ে নকল কপি সংরক্ষিত রেখে রেকর্ড করে জমির প্রকৃত মালিক হয়। কিন্তু রেকর্ড রুমে রাখা এসব জমির দলিল পানি পরে ভিজে যায়।

গৃহীতাদের অভিযোগ,লাখ লাখ টাকা দিয়ে দাতার কাছ থেকে দলিল রেজিস্ট্রি করে তিন বছর পর নকল কপি পাই। এই দলিলের নকল কপিতে হাজার হাজার টাকার সরকারি স্টাম্প ও রেফে লিখিত দলিল করতে ভ্যাট,আয়করসহ নিয়ে নেন সরকার। আর এই দলিলের সইমোহর কপি তুলে উপজেলা ভুমি অফিসের মাধ্যমে সরকারকে ফি দিয়ে জমি নিজ নামে নামজার করে জমির মালিক হতে হয়।

কিন্তু লাখ,লাখ টাকার সেই দলিলের সইমোহর দলিল তুলে তাঁর লেখা অস্পষ্ট এবং লিখিত দলিলের পাতা ভেজা বলে অভিযোগ করেন,গৃহীতারা। মদন পুরার খলিল সিকদার ও আদাবাড়িয়ার রহিম জমাদ্দার অভিযোগ করে জানায়,কষ্ট করে জমি রেজিস্ট্রি করেছি,সরকারকে আবার ১৫শ টাকা ষ্টাম্পের ফি দিয়ে নকল কপি তুলেছি,জমি নিজ নামে ভুমি অফিস থেকে নামজারি করবো,কিন্তু সাবরেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে রক্ষিত মোর দলিলের পাতা ভিজে গেছে। লেখা অস্পষ্ট দেখা যাচ্ছে।একই অভিযোগ রহিম জমাদ্দারের।
এ বিষয়ে রেকর্ড কিপার ও মোহরার মেহেদি হাসান, মিজানুররহমান মিন্টু বলেন, আমরা কি বলবো বলেন,উপজেলা সাবরেজিস্ট্রি অফিস সরকারকে শত শত কোটি টাকা রাজস্ব দেন। গৃহীতাদের দলিল সংরক্ষণে জন্য যে ধরনের স্থান নির্মাণ করতে হয়,তা করা হয়নি। রেকর্ড রুম বৃষ্টি পড়লেই ওয়াল,ফ্লোর,ও ছাদ ঘামিয়ে পানি পরে। ওয়াল,ও পলেস্তরার উঠে স্যাঁতসেঁতে অবস্থা। এতে রেকর্ড রুমে রক্ষিত কোটি কোটি টাকার গৃহীতার দলিল ভিজে নস্ট হওয়ার উপক্রম হয়েছে।
এ বিষয়ে বাউফল উপজেলা সাবরেজিস্টার কাজী নজরুল ইসলাম বলেন,আমি এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছি।কিন্তু অতিবৃষ্টিতে ভবন ওয়াল,ফ্লোর,চুষে ড্যাম হচ্ছে গৃহীতার দলিল। বিষয়টি আমি জেলা রেজিস্ট্রার কে অবহিত করবো। কারণ জনগনের রক্ষিত দলিল সংরক্ষণের মজবুত ব্যবস্থা নেয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:২১   ১২০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ