![]()
বরগুনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী পৌর শাখার চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । শনিবার বিকেল ৩টায় আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
উপজেলা যুবদলের আহবায়ক মো. কবির উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা । সম্মেলন উদ্ধোন করেন আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি আমতলী উপজেলার সাবেক আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিমকোর্ট শাখার সদস্য সচিব এ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো. জহিরুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট খাইরুল ইসলাম, আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজন, বরগুনা জেলা যুবদলের সাবেক সহ -সভাপতি শওকাতুল আলম পান্না মৃধা , আবুল বাসার তালুকদার , পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জালাল আহম্মেদ খান , মহিলা দলের সভানেত্রী সামসুননাহার মিরা খান। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাঈন উদ্দিন মামুন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিল্টন বিশ^াস, উপজেলা যুবদলের এক নম্বর সদস্য সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার, সাবেক ছাত্রদল সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক ছাত্রদল নেতা পৌকশলী মো. নাজমুল হাসান হীরা প্রমুখ । সম্মেলন শেষে চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড কমিটি সভাপতি সম্পাদকদেও নাম ঘোষনা করা হয়। চার নম্বও ওয়ার্ডেও সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদ উদ্দিন মিলন, সিনিয়র সহ-সভাপতি মো. আবু জাফর, সাধারন সম্পাদক মো. মান্নান হাওলাদার, যুগ্ম সম্পাদক মো. লিটন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. তসলিম খান।
পাঁচ নম্বর ওয়ার্ডেও সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রফিক বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মো.জাহিদ সিকদার, সাধারন সম্পাদক মো. শহিদুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক মো. অহিদুজ্জামান মোসাদ্দেক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আবু হানিফ।
ছয় নম্বর ওয়ার্ডেও সভাপতি নির্বাচিত হয়েছেন ইজ্ঞিনিয়ার মো. সিদ্দিকুর রহমান সোহেল , সিনিয়র সহ-সভাপতি আবু সাদাত সায়েম, সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলাম লিটন, যুগ্ম সম্পাদক দীপঙ্কও তালুকদার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন তপন কুমার তালুকদার ।
আমতলী উপজেলা যুবদলের আহবায়ক মো. কবির উদ্দিন ফকির জানান, ৭১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির ৫ জনের নাম ঘোষনা করা হয়েছে বাকীদের নাম পরবর্তীতে ঘোষনা করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১১:৩২ ১৯১ বার পঠিত | ● আমতলী ● দ্বিবার্ষিক ● যুবদল ● সম্মেলন