ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৩ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » মিটফোর্ডে সোহাগ হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ

মিটফোর্ডে সোহাগ হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫


মিটফোর্ডে সোহাগ হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ

ময়মনসিংহ: পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে হত্যার প্রতিবাদে এবং দেশজুড়ে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সচেতন নাগরিক ও ছাত্রসমাজ।

রবিবার (১৩ জুলাই ২০২৫) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন কেউ যদি নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, বাংলার ছাত্রসমাজ তা কোনোভাবেই মেনে নেবে না। মধ্যযুগীয় কায়দায় সংঘটিত এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বক্তারা আরও বলেন, শুধু সোহাগ নয়—সারাদেশেই এক শ্রেণির দুর্বৃত্ত চাঁদাবাজি ও সন্ত্রাস চালিয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। এসবের বিরুদ্ধে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিক্ষোভে অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা হাসানুর রহমান সজীব, সাকিবুজ্জামান, মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ জনগণ ও ধর্মপ্রাণ মুসলমানরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:২৫   ১৭৪ বার পঠিত  |