ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনীতি দলের নেতবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩৬ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আলাউদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাজী আফতাবউদ্দিন, এনসিপির নেতা মো. শরীফুল ইসলাম, নাদিম আহমেদ ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি ইজহারুল ইসলাম, খেলাফত আন্দোলনের রুহুল আমিন গাজীপুরী, খেলাফত মজলিশের আশিক আহমেদ, মাহফুজুর রহমান গাজীপুরী প্রমুখ।
অনুষ্ঠানমালার মধ্যে যেই সব পালনে সিদ্ধান্ত নেয়া হয়েছে, শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন, আন্দোলন নিয়ে স্মৃতির গল্পকলা, মিনি ম্যারাথন, আন্দোলন নিয়ে চলচ্চিত্র প্রদর্শন, বৃক্ষরোপন কর্মসূচি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল, সূফি সাধকের দরগায় মিলাদ মাহফিল, প্রবাসিদের নিয়ে অনুষ্ঠান, শিশু শহীদদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহ ব্যাপী গ্রাফিতি, রচনা প্রতিযোগিতা ও নির্মিত চলচ্চিত্র প্রদর্শন, রক্তদান কর্মসূচি, জুলাই যোদ্ধা অভিভাবকদের নিয়ে সম্মেলন, শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ, দিনব্যাপী বিজয় কনসার্ট, ফ্যাস্টিট পলায়ন উল্লাস ও চলচ্চিত্র প্রদর্শন।
সরকারের তরফ থেকে যেই সব দিক নির্দেশনা দেয়া হয়েছে জুলাই পুনর্জাগরণে ১৪ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে যাবেন বলে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৯:৩৮ ১৩১ বার পঠিত | ● কালীগঞ্জ ● গাজীপুর ● প্রস্তুতিমূলক ● সভা
----