ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৩ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কলমাকান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫


কলমাকান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জাভেদ। সে ওই গ্রামের সাগর মিয়ার সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় জাভেদ। সে হামাগুড়ি দিতে পারতো। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৩২   ১৫২ বার পঠিত  |