ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নিখোঁজের পরদিন পদ্মায় ভেসে উঠলো জেলের মরদেহ

নিখোঁজের পরদিন পদ্মায় ভেসে উঠলো জেলের মরদেহ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫


নিখোঁজের পরদিন পদ্মায় ভেসে উঠলো জেলের মরদেহ

ঢাকা: দোহারে পদ্মা নদীতে মাছ শিকারে গিয়ে সোবহান মোল্লা(৬০) নামে চরপুরুলিয়া গ্রামের ষাট বছরের এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন শনিবার থেকে। এ ঘটনায় রোববার সকাল ভোরে নিখোঁজ সোবহান মোল্লার লাশ ভেসে উঠে চরপুরুলিয়া পদ্মা পাড়ে। সংবাদ পেয়ে নদী থেকে লাশ উত্তোলন শেষে নিহতের পরিবারের লোকজন দোহার থানার অনুমতিক্রমে দাফনকাজ শেষ করেন বাদ জোহর।
নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে নদীতে মাছ শিকারে যান সোবহান মোল্লা। এ সময়ে নদীতে পূর্ব থেকে পেতে রাখা চায়না দোয়াইর জাল তুলতে গেলে, সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন নদীর পাড়ে গিয়ে খোঁজ-খবর নেয়।এক সময়ে নদীতে দোয়াইর পাতা স্থানে তার লুঙ্গি ও গামছা খুঁজে পায় পরিবারের লোকজন। তখন তারা নিশ্চিত হয় যে, সে পানিতে ডুবে গিয়েছে।
নিখোঁজের সংবাদে দোহার থানা ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় শনিবার রাত সাড়ে নয়টা পর্যন্ত ডুবে যাওয়া সোবহানের সন্ধান না পেয়ে চলে যায়।পরদিন রোববার ভোরে ধারনা করা ডুবে যাওয়া স্থানের পাড়ে সোবহানের লাশ ভাসতে দেখে তার স্বজনরা। দোহার থানা পুলিশ লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের হাতে বুঝিয়ে দেয় বলে জানা যায়।
নিখোঁজ সোবহান মোল্লা ছোটবেলা থেকেই পদ্মায় মাছ শিকার করতেন বলে জানায় পরিবারের লোকজন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:০৫   ২৭২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ