ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » খুলনা-পাইকগাছা রুটে বাস চলাচল বন্ধ,দূর্ভোগে যাত্রীরা

খুলনা-পাইকগাছা রুটে বাস চলাচল বন্ধ,দূর্ভোগে যাত্রীরা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫


খুলনা-পাইকগাছা  রুটে বাস চলাচল বন্ধ,দূর্ভোগে যাত্রীরা

খুলনা: খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের বেহাল অবস্থার কারণে পূর্ব ঘোষণা ছাড়াই যান চলাচল বন্ধ করে দিয়েছেন বাস ও ট্রাক শ্রমিকরা। গত ১২ জুলাই(শনিবার) গভীর রাতে কপিলমুনির ফকিরবাসা মোড় ও তালা থানার পাশে ভেঙে পড়া রাস্তায় একটি ট্রাক আটকে গেলে ভোর থেকেই সব ধরনের বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। এতে রবিবার(১৩জুলাই) সকাল থেকে শত শত যাত্রী পাইকগাছা বাসস্ট্যান্ডে এসে চরম ভোগান্তিতে পড়েন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যে রওনা দিতে বাধ্য হচ্ছেন।
খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির তথ্য অনুযায়ী, খুলনা-পাইকগাছা রুটে প্রতি ১২ মিনিটে একটি করে বাস ছেড়ে যায়। দৈনিক ১২০টি বাস এই রুটে চলাচল করে এবং ৭০টির মতো বাস ঢাকাগামী। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না, ফলে বাস চালানোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
খুলনার এক যাত্রী মনিরুল হুদা জানান, আমার খুলনা কোর্টে জরুরি কাজ ছিল। কিন্তু বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছি। পকেটে টাকা কম থাকায় মোটরসাইকেলে যেতে পারছি না।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া সুলতানা বলেন, জরুরি কাজ সেরে বাড়ি এসেছিলাম। এখন বাস না থাকায় ফেরার উপায় নেই। বাধ্য হয়ে বাড়ি ফিরে যেতে হবে, তাতেও খরচ বাড়ছে।
কপিলমুনির স্থানীয় সাংবাদিক মিন্টু অধিকারী জানান, ফকিরবাসা মোড়, গোলাবাটী মোড়, মুচির পুকুর মোড়—এই তিনটি স্থানের রাস্তা সবচেয়ে খারাপ। রবিবার সকাল থেকে বহু যাত্রী কাউন্টার থেকে ফিরে গেছেন। ভোগান্তি এখন চরমে।
বাসচালক আবু বক্কর বলেন, রাস্তাগুলোর এমন দশায় গাড়ি চালানো খুব ঝুঁকিপূর্ণ। যাত্রীরাও বিপদে পড়ছেন।
বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল জানান, আঠারো মাইল থেকে পাইকগাছা পর্যন্ত অন্তত ছয়টি স্থানে রাস্তার অবস্থা খুবই খারাপ। তালা থানা-ব্রিজ মোড়, কপিলমুনি ফকিরবাসা, গোলাবাটী ও মুচির পুকুর মোড়ের অবস্থা সবচেয়ে নাজুক। মালিক সমিতির পক্ষ থেকে কিছু জায়গায় ইট-বালু ফেলে সাময়িক মেরামতের চেষ্টা চলছে।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, তালা থানার পাশে মাল বোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে রাস্তার মাঝখানে আটকে আছে। ফলে যান চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক বলেন, ভাঙা সড়কে মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:১৯   ২৮৭ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ