ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৪ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কলমাকান্দায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


কলমাকান্দায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের গোড়াগাঁও গ্রামে পুকুরে ডুবে রাব্বি নামে দুই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।সোমবার (১৪ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত রাব্বি ওই গ্রামের মো. কামাল মিয়া ও রাজিনা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে রাব্বি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে লেংগুড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. সেলিম হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, লেংগুড়া ইউনিয়নের গোড়াগাঁও গ্রামে পুকুরে ডুবে মারা যাওয়া শিশু রাব্বির বিষয়টি আমরা এখন জানলাম, প্রয়োজনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৩৬   ১৭৯ বার পঠিত  |