ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

পটুয়াখালীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


পটুয়াখালীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

পটুয়াখালী: গণঅভ্যুত্থানের স্মরণে এবং ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে পটুয়াখালীতে শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’। সোমবার (১৪ জুলাই) দুপুরে সার্কিট হাউসের সামনে থেকে নিউমার্কেট মোড় হয়ে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু হয়।
এই উপলক্ষে শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধান সড়কজুড়ে রঙিন ব্যানার, ফেস্টুন, তোরণ ও পতাকায় সাজানো হয়েছে পুরো শহর। এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতা-নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস ইসলাম ও ডা. তাসনীম জারাসহ শতাধিক নেতা।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি। সাধারণ মানুষ বিভিন্ন স্থান থেকে পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। পরে শহীদ হৃদয় তরুয়া চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় নেতারা।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে এনসিপি নেতারা বরগুনার উদ্দেশে পটুয়াখালী ত্যাগ করবেন বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৩:১৭   ২৫২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ