ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » উজিরপুরের সাতলার বিলে শাপলার অনাবিল সৈন্দর্য্য

উজিরপুরের সাতলার বিলে শাপলার অনাবিল সৈন্দর্য্য


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


উজিরপুরের সাতলার বিলে শাপলার অনাবিল সৈন্দর্য্য

বরিশাল: বর্ষার শুরতেই ফুটতে শুরু করেছে লাল ও সাদা সহ নানা রঙের শাপলা। বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বিল এলাকা এখন শাপলার অনাবিল সৈন্দর্য্যে ভরপুর। সূর্যের আভাকেও যেন হার মানিয়েছে বিলের পানিতে লতাপাতা গুল্মে ভরা শত সহস্র  লাল, নীল ও সাদা শাপলা। এ যেন প্রকৃতির বুকে এক নকশি কাঁথা অপরুপ সৈন্দর্য। বছরের ৭ মাস সময় ধরে শতশত একর জমির পানির মধ্যে কোটি কোটি জন্ম নেয়া নানা রংঙের শাপলাগুলো এক নজর দেখার জন্য সকাল দুপুর সন্ধ্যায় প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমাচ্ছে সাতলার শাপলা বিল গুলোতে।

পর্যটকদের আনাগোনায় দিনদিন মুখরিত হচ্ছে শাপলার রাজ্য উজিরপুরের বিল জনপদ সাতলা এলাকায়। ওই এলাকার গ্রামাঞ্চলের সহজ সরল মানুষগুলো বিলের পানিতে জীবন সংগ্রামের আয়ের পথ হিসাবে বেছে নিয়েছে শাপলা তোলাকে। তারা সকালের সূর্যের আলো ফোটার আগেই ছোট ছোট নৌকা নিয়ে নেমে পড়ে শাপলা বিলে শাপলা তোলার জন্য। পানির মধ্য থেকে সৈন্দর্যপূর্ন শাপলাগুলো তুলে এনে বাজারে বিক্রি করে জিবিকা নির্বাহ করছে শতশত পরিবার। প্রায় ২শত বছর ধরে সাতলার বিল গুলোতে শাপলা জন্ম হচ্ছে।ওই এলাকার প্রায় ৫০ভাগ আদিবাসীরা শাপলার চাষ ও বিপনন কাজের সাথে জড়িত রয়েছে।

স্থানীয় একাধিক ব্যাক্তিরা জানান , সাতলার বিলের শাপলার সৈন্দর্য্যে উপভোগ করতে দেশ বিদেশের হাজারো পর্যটক ভীড় করছেন প্রতিদিন। শাপলা বিলের সৈন্দর্য্য উপভোগ করতে আসা পর্যটকদের জন্য কালবিলা এলাকায় একটি ছোট্র পরিসরে আবসন নির্মান করা হলেও পর্যটকদের থাকার তেমন কোন ব্যাবস্থা না থাকায় দিনের মধ্যেই ফিরতে হচ্ছে পর্যটকদের। গত কয়েক বছর ধরে হাজারো পর্যটকদের আনাগোনায় উৎসব মূখরীত সাতলার শাপলা বিল সারা বিশ্বের কাছে নিজেকে তুলে ধরেছেন ত অনাবিল সৈন্দর্য্যোর মহিমায়।কালবিলার বাসিন্দা দীপক কুমার জানিয়েছেন, একসময় শাপলার তেমন কোন চাহিদা না থাকায় পানিতে জন্মে পানিতেই মরে পঁচতে হতো। দিনে দিনে শাপলার চাহিদা বেড়ে যাওয়ায় তা বাজারে বিক্রি করতে শুরু করে দিনমজুররা। এখন প্রায় সারা বছর ধরেই শাপলা পাওয়া যাওয়ায় বিশেষ করে বরিশাল অঞ্চলের মানুষ খাদ্যের তালিকায় শাপলাকে প্রাধান্য দিতো ।

সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার বলেন,সাতলা ইউনিয়নের অধিকাংশ এলাকাজুড়ে শাপলার সৈন্দর্য উপভোগ করার জন্য সব শ্রেনীর মানুষ ভিড় করছে প্রতি বছরের মত এ বছরও বিলের প্রচুর পরিমান শাপলার জন্ম হয়েছে ভ্রমন পাগল মানুষেরা আসতে শুরু করেছেন শাপলা বিলে সৈন্দর্য্য উপভোগ করতে। বিল থেকে শাপলা তোলার কাজে জড়িত হারতা গ্রামের দিনমজুর পরিমল (৪০) বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত শাপলা তুলে বাজারে বিক্রি করে চলছে তার সংসার। প্রতিদিন ৫/৬ শত টাকা আয় হয় তা দিয়ে চলছে সংসার তার মত শত শত আসহায় দরিদ্র মানুষেরা শাপলা তোলার কাজে নিয়েজিত রয়েছেন।

এছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে বিনোদন ও প্রকৃতি প্রেমী মানুষের কাছে নানা সামগ্রী বিক্রী করে অর্থিক লাভবান হচ্ছেন বিল এলাকার মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেনী পেশার মানুষ সাতলার শাপলা বিলের প্রাকৃতিক সৈন্দর্য্য উপভোগ করছেন সরৎ, শীত ও হেমন্তকালে। ঢাকার নবাবগঞ্জ থেকে আসা পর্যটক সুমান্ত (২২) বলেছেন তিনি প্রকৃতির সৈন্দর্য উপভোগ করতে এতদুর ছুটে আসছেন ।

বরগুনার আমতলীর রাসেল হাওলাদার বলেন, শাপলা বিলের অপরুপে তিনি পুলকিত ও মুগ্ধ তিনি একাধিক বার শাপলা বিলে এসেছেন ।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন,সাতলা দিনেদিনে পর্যটক নগরীতে পরিনত হওয়ায় তারা সাতলার শাপল বিলকে পরিপূর্ন রুপদিতে নানা মূখী কাজ হাতে নিয়েছেন তিনি ৭ জুলাই সাতলার শাপলা বিল পরিদর্শন করে বলেন, সাতলার বেশ কয়েকটি স্পটে রয়েছে শাপলা বিল তিনি ওই বিলকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছেন এ শাপলা বিল দেশের অন্যত্বম বিনেদন স্পট হিসাবে স্বীকৃতি পেয়েছেন সে কারনে তার প্রশাসনের অলাদা নজর দারীতে রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:০১   ২১১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ