ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কলমাকান্দায় পুরস্কার বিতরণ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কলমাকান্দায় পুরস্কার বিতরণ


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কলমাকান্দায় পুরস্কার বিতরণ

নেত্রকোনা: বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সুপার পরিকল্পনায় স্মার্ট পরিবার, নিশ্চিত হোক সুখময় আগামীর অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৪ জুলাই) এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান।

আলোচনায় বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা শুধু একটি স্বাস্থ্য ইস্যু নয়, বরং এটি দেশের সামগ্রিক উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা বলেন, যুবসমাজকে সচেতন করে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

এসময় জনসেবায় বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অলক সিংহ, মেডিকেল অফিসার (এসসিএইচএফপি) বিজয় প্রকাশ, মিথি নংমিন, দিলিপ সরকার এবং প্রতিমা রানি পন্ডিত।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৪৬   ২১১ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ