ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি

ভেড়ামারায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


ভেড়ামারায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি

কুষ্টিয়া: ভেড়ামায় উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।সোমবার  শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজায়নকে উৎসাহিত করা।

এই কর্মসূচির আওতায়, শিক্ষার্থীদের বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে, যা তাদের বাড়ির আঙিনা বা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে রোপণ করা যাবে। এই চারাগুলোর মধ্যে নিম, বেল, জাম এবং কাঁঠাল সহ বিভিন্ন ধরনের ফলজ ও ভেষজ গাছের চারা অন্তর্ভুক্ত রয়েছে।

এই কর্মসূচিটি মূলত “কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে পরিচালিত হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশগত দায়িত্ববোধ তৈরি এবং সবুজ পৃথিবী গড়ার ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার ইমদাদুল হক বিশ্বাস, বক্তব্য রাখেন দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম,সহকারী শিক্ষক সাইদুল ইসলাম,সহকারী শিক্ষক নজরুল ইসলাম, অফিস সহকারী রেজাউর রহমান তনু।

মোট ৩৬ শত গাছ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে দেওয়া হবে। একজন ছাত্র-ছাত্রী চারটা করে গাছ পাবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫০:৪৭   ২৯২ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ