ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা

আমতলীতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


আমতলীতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা

বরগুনা: ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন’ এই শ্লোগান নিয়ে আমতলীতে সোমবার সকালে বিশ^ জনসংখ্যা দিবস পালিত হয়েছে। আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ দিবসটি পালন করে।
সোমবার সকাল ১১টায় আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর কার্যালয়ের হল রুমে এ দিবসটি পালন উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব আমতলী) মো. ইলিয়াস খান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ আহম্মেদ রোকনুজ্জামান, উপজেলা ফেসিলিটেটর মো. মাইনুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ। সভা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে রয়েছেন আমতলী সদর ইউনিয়নের পরিবার কল্যান সহকারী নাজমা আকন্দ, আমতলী সদও ক্লিনিকের পরিবার কল্যান পরিদর্শিকা পপি হাওলাদার, আমতলী সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মোশারেফ হোসেন, হলদিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনুজ রায়। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আঠারগাছিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:০৩   ৩০৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ