![]()
বরিশাল: আগৈলঝাড়া উপজেলার গৈলা ও বাকাল ইউনিয়ন পরিষদের সাবেক দুই ইউপি সদস্য ইন্তেকাল করেছেন। আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও গৈলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম সরদার(৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোমবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আছর মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। অপরদিকে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইসহাক আলম পাইক (৬৫) দীর্ঘদিন অসুস্থ্য থাকার পরে রোববার রাতে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার সকালে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। ১০ ঘন্টার ব্যবধানে সাবেক দুই ইউপি সদস্যের মৃত্যুতে এলাকাবাসী ও তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০২:০৬ ২৯৬ বার পঠিত | ● আগৈলঝাড়া ● ইন্তেকাল ● সদস্যে ● সাবেক দুই ইউপি