ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবার ও আহতদের মধ্যে জামায়াতের অনুদান ও মতবিনিময়

জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবার ও আহতদের মধ্যে জামায়াতের অনুদান ও মতবিনিময়


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


 জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবার ও আহতদের মধ্যে জামায়াতের অনুদান ও মতবিনিময়

ভোলা: গত বছর জুলাই বিপ্লবে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নিহত ১২টি শহীদ পরিবারের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুদান প্রদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার আমীর মাষ্টার জাকির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ, সহ সেক্রেটারী মাওলানা আকতার উল্লাহ, জেলা বায়তুল মাল সম্পাদক বেলায়েত হোসেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের জামায়াত ইসলামীর সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াত ইসলামীর লালমোহন উপজেলা সেক্রেটারী মাওলানা মো. রুহুল আমিন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব ছিল এ দেশের গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদরা এই মাটির জন্য, ইসলামী মূল্যবোধের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।

মতবিনিময় সভা শেষে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নিহত ১২ জন শহীদ পরিবারের মধ্যে নগদ দশ হাজার টাকা করে এবং আহত ৪৩ জনকে অর্থিক অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য এর আগে জামায়াতের পক্ষ থেকে জুলাই বিপ্লবে নিহত প্রত্যেক পরিবারকে নগদ ২ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সভায় জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবারের সদস্য, আহতরা ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:০৬:১৬   ৩১২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ