ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

তারাকান্দায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


তারাকান্দায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

ময়মনসিংহ: তারাকান্দায় উত্তর জেলা বিএনপির আয়োজিত বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা সদরের মধুমন কমিউনিটি সেন্টারে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এড. শাহ ওয়ারেস আলী মামুন।

তিনি বক্তব্যে বলেন,রাজনীতি নিয়ে কেউ খেলা করবেন না। জিয়া পরিবার সব থেকে নির্যাতিত, তাই সবাই সজাগ থাকতে হবে বিএনপির বিরুদ্ধে কোন প্রোপাগান্ডা ছড়াতে না পারে। কোন অপশক্তি ফায়দা লুটতে না পারে। বিএনপি জনগণের দল। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মির্জা ফরজানা রহমান হোসনা।

আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল,ধোবাউরা উপজেলা বিএনপির আহবায়ক জি এম আজহারুল ইসলাম কাজল,ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান,পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম তালুকদার, গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ক আহম্মদ তায়েবুর রহমান হিরন,সদস্য সচিব হাফেজ আজিজুল হক,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম ভূয়া মনি,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা মৎস্য জীবিদলের সভাপতি হযরত আহাম্মেদ সাকিব ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল আলম টুটুল প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:০৩   ২৯০ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ