ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৪ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

কাঁঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


কাঁঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

ঝালকাঠি: কাঁঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা পরিবার পরিকল্পনা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো.দেলোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার, থানার ওসি মংচেনলা, কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা তাসরিন, ডঃ নাঈম আহম্মেদ। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.জাকির হোসেন ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো.ই¯্রাফিল তালুকদার প্রমূখ।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:০৮:৫৪   ২১৩ বার পঠিত  | ●   ●   ●