ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


 

গাজীপুর: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আলোচনা সভা ও ক্রেস প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল কর্তৃক বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ এর নির্ধারিত প্রতিপাদ্য  “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ণ।”

 

উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ।

 

সভায় বক্তব্য রাখেন,  উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, বাহাদুরসাদী পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মারুফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরী পরিবার পরিকল্পনা পরিদর্শক আরাফাত সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর পরিবার পরিকল্পনা পরিদর্শক মামুন সরকার, জামালপুর পরিবার পরিকল্পনা পরিদর্শক নিতাই দাস, মোক্তারপুর পরিবার পরিকল্পনা পরিদর্শক ওবায়দুল হক, তুমলিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক রাকিব আহমেদ, জাঙ্গালিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজমুল হক।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্ম দেশ ও জাতির ভবিষ্যৎ। কেননা তরুণরাই একসময় পরিণত মানুষ হয়। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে এদের ক্ষমতায়ন ন্যায় ভিত্তিক সমাজ গঠন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে পছন্দের পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্ম খুবই আশাবাদী এবং পছন্দ অনুযায়ী জীবন সাজাতে আগ্রহী। তরুণদের পছন্দের পরিবার এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তাদের সঠিক পরিচর্যা করতে হবে। তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেয়ার এখনই উপযুক্ত সময়।

 

আলোচনা সভা শেষে কর্মদক্ষতা স্বরুপ শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হন নার্গিস পারভীন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন্নাহার কলি, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হয়েছেন মো. আরাফাত সরকার, শ্রেষ্ঠ বক্তারপুর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ উপ-সহকারী মেডিকেল অফিসার হয়েছেন শোয়েব মিয়া, শ্রেষ্ঠ নাগরী ইউনিয়ন পরিষদ ।

 

 

আফ/আফ

বাংলাদেশ সময়: ২০:১৩:০৭   ২০৯ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ