![]()
কুড়িগ্রাম: পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অংশগ্রহনের সুযোগ না দেয়ার প্রতিবাদের কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগাটেন সোসাইটি উলিপুর শাখার আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন উলিপুর শাখার সভাপতি ছাইয়্যেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনাখখার হোসেন মোন্নাফ, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ওয়ালী উল্লাহ,মডার্ন পাবলিক স্কুলের সহকারী পরিচালক রেজাউল করিম রাজু, কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির পরিচালক নুরনবী আজাদ আবু প্রমুখ।
এ সময় তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক কৃতিত্ব অর্জন করেছে। বৃত্তি শুধু একটি আর্থিক অনুদানই নয় এটি একটি শিশুর আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা।
বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অংশগ্রহনের সুযোগ না দেয়ার বিষয়টি অমানবিক ও বৈষম্য। তাই গত ১৭ জুলাই তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অবহিতকরণ পত্রটি বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা যাতে আসন্ন পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রধান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৫০:৫৮ ৭১ বার পঠিত | ● উলিপুর ● পরীক্ষা ● বৃত্তি ● শিক্ষার্থী