ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা র‍্যালী

লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা র‍্যালী


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা র‍্যালী

ভোলা: লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র লালমোহন উপজেলা ও পৌর শাখার ত্রি- বার্ষিক সম্মেলনের সফলতা কামনায় ও সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর শুভাগমন উপলক্ষে শুভেচ্ছা ‌র‍্যালী করেছেন লালমোহন উপজেলা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে এ র‍্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা রোডস্থ সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের বাসভবনের সামনে থেকে র‍্যালীটি বের হয়ে লালমোহন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের প্রভাষক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রেজাউর রহমান শাহিন, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও জামিয়াতুল মোদারেছিন এর উপজেলা সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আদিল উদ্দিন, সাধারণ সম্পাদক সহ:অধ্যাপক জাহিদুল ইসলাম নোমান পাটওয়ারী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোসলে উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দিন মনু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, উপজেলা জামিয়াতুল মোর্দারেছীন এর সিনিয়র সহ-সভাপতি মাও: হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তরুণ প্রভাষক ফোরামের সভাপতি, হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক এম রিয়াজ উদ্দিন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ এবং মাদরাসার প্রধান, সহকারী প্রধান, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৩:১১   ১৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ