ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়ে মাদরাসা ছাত্রীকে নির্যাতন

আমতলীতে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়ে মাদরাসা ছাত্রীকে নির্যাতন


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


আমতলীতে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়ে মাদরাসা ছাত্রীকে নির্যাতন

বরগুনা: আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে এক মাদরাসা ছাত্রীকে নাঈম হাওলাদার (১৫) নামে এক বখাটে ধর্ষণ চেষ্ঠা করে ব্যর্থ হওয়ায় নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আদালতে মামলার মামলার পর এটি এজাহার হিসেবে গ্রহনের জন্য আমতলী থানাকে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই সোমবার বিকেলে আমতলী উপজেলার চাউলা গ্রামের নূরানী মাদরাসায় পড়–য়া প্রথম শ্রেণির এক ছাত্রী ওই গ্রামের প্রতিবেশী নজমুল হাওলাদারের বাড়িতে খেলতে যান। খেলা শেষে বাড়িতে ফেরার সময় সন্ধ্যা ৭টার দিকে নাজমুল হাওলাদারের বখাটে ছেলে মো. নাঈম হাওলাদার (১৫) মেয়েটিকে ঝাপটে ধরে তার শরীর এবং পরনের কাপর চোপর ছিরে ফেলে এবং ধর্ষনের চেষ্টা চালায়। ধর্ষনে ব্যার্থ হয়ে এক পর্যায়ে নাঈম হাওলাদার মেয়েটির যৌনাঙ্গে আঙ্গুল ঢুটিয়ে দেয়।

এসময় রক্তক্ষরন শুরু হলে মেয়েটি যন্ত্রনা সহ্য করতে না পেরে ডাক চিৎকার শুরু করেন। ডাকচিৎকার শুনে মেয়েটির বাবা মা ঘটনাস্থলে ছুটে আসেন। এবং মেয়েটিকে উদ্ধার করেন। তারা আসার পরই নাঈম পালিয়ে যায়। অভিভাবকরা মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়ার সময় নাঈম হাওলাদারের পরিবারের লোকজন ঘটনাধামা চাপা দিতে তাদের উপর হামলা করে বলেও মেয়েটির বাবা মা অভিযোগ করেন। পরে রক্তাত্ব অবস্থায় ওই দিন রাতেই মুমুর্ষ অবস্থায় মেয়েটিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মেয়েটি এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তার বাবা।
এঘটনায় নির্যাতিত মেয়েটির বাবা গত ২১ জুলাই বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস মামলাটি আমলে নিয়ে আমতলী থানাকে এজাহার হিসেবে গ্রহনের জন্য আদেশ প্রদান করেন। ঘটনার পরপরই অভিযুক্ত নাঈম পলাতক রয়েছে বলে জানা গেছে।
নির্যাতিত মেয়েটর বাবা অভিযোগ করে বলেন, প্রতিবেশী প্রভাবশালী নুর জামাল হাওলাদারের বখাটে ছেলে আমার মেয়েকে আটকিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় সে পরনের কাপর চোপর ছিরে ফালায়। ধর্ষন করতে না পেরে যৌনাঙ্গে আঙ্গুল ঢুকিয়ে দেয়। এতে মেয়েটি গুরুতর আহত হয়ে এখন পটুয়াখালী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন বলেন, এখনো আদালতের নির্দেশের কপি হাতে পাইনি। পাওয়া গেলে আদালতের নির্দেশ মত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:২১   ১৮৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ