ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ঘরে বসেই সেবা পাবে জনগণ, সেই লক্ষে কাজ করছে সরকার: সচিব

ঘরে বসেই সেবা পাবে জনগণ, সেই লক্ষে কাজ করছে সরকার: সচিব


মাহবুবুর রহমান টিপু, ( ঢাকা )
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫


ঘরে বসেই সেবা পাবে জনগণ, সেই লক্ষে কাজ করছে সরকার: সচিব

ঢাকা: আমাদের কাজ হবে গণমুখি,যাতে করে সাধারণ জনগণ ঘরে বসেই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা পেতে পারেন সেই লক্ষেই কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।শুক্রবার ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভা আয়োজিত হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স আদায়ে ক্যাশলেস সিস্টিমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, আমরা কাজ করি জনগণের জন্য জনগণ যে কাজ করলে উপকৃত হবে আমর সবার আগো সেই কাজই করবো। আমাদের কাজের মধ্য দিয়ে জনগণ যেনো তাদের ন্যায্য অধিকার ফিরে পায়।
দিনব্যাপী পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ডিপিএইচই বাস্তবায়নাধীন বাংলাদেশ -২৩ পৌরসভা পানি সরবাহ স্যানিটেশন প্রকল্প এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প স¤পর্কে অবগত হয়ে পৌরসভার ইউসুফপুর এলাকায় নির্মিত প্রকল্প পরিদর্শন করেন।

এছাড়া স্থানীর সরকারের সচিব জাহেদী উপজেলা টুইন কোয়ার্টার ভবন পদ্মাবতী উদ্বোধন, গার্ভেজ ও মিনি কক্সবাজার খ্যাত মৈনটঘাট পরিদর্শন করেন। এ সময়ে পৌরসভা জয়পাড়া বাজারে খালের উপর একটি দৃষ্টিনন্দন নির্মানের কথা জানিয়েছেন।
দিনব্যাপী এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন, মালায় স্থানীয় সরকারের মহাপরিচালক মাহমুদুল হাসান, যুগ্ম সচিব খলিলুর রহমান, উপসচিব ইবাদত হোসেন, উপ পরিচালক শওকত আলী, প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া, জনস্বাথ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মীর আব্দুস সহিদ, পানি সরবাহ ও স্যানিটেশন প্রকল্প পরিচালক ওয়াজে আলী, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ, পৌর নির্বাহী প্রকৌশলী মামুন অর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজিব প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৮   ২৮৫ বার পঠিত  |