ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মৎস্য লিজ ঘের নিয়ে অপপ্রচারের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে আইনজীবীর সংবাদ সম্মেলন

মৎস্য লিজ ঘের নিয়ে অপপ্রচারের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে আইনজীবীর সংবাদ সম্মেলন


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫


মৎস্য লিজ ঘের নিয়ে অপপ্রচারের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে আইনজীবীর সংবাদ সম্মেলন

খুলনা: পাইকগাছায় মৎস্য লিজ ঘের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আইনজীবী শিবু প্রসাদ সরকার।শুক্রবার(২৫ জুলাই) সকালে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার সোনাখালী মৌজায় বাঁধবন্দি অবস্থায় তার ৮ বিঘার একটি চিংড়ি ঘের রয়েছে, যা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছে চুক্তিভিত্তিক লিজ দিয়ে আসছেন।
২০২৪ ও ২০২৫ সালের জন্য রাজিকুল ইসলাম হযরত নামের এক ব্যক্তিকে লিখিত চুক্তির মাধ্যমে ঘেরটি লিজ দেন। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত লিজের মেয়াদ থাকলেও এখনও রাজিকুল ৫ হাজার টাকা হারির বাকি টাকা পরিশোধ করেননি।

আইনজীবী শিবু প্রসাদ অভিযোগ করেন, ঘেরের মেয়াদ শেষ না হতেই এবং পাওনা টাকা পরিশোধ না করে রাজিকুল ইসলাম মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। এমনকি একটি মৌখিক চুক্তির কথা বলে ৫০ হাজার টাকা লেনদেনের অপপ্রচার চালাচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, ২০২৬ সালের জন্য ঘেরটি ইতোমধ্যে অন্যত্র লিজ দেওয়া হয়েছে। কিন্তু রাজিকুল ইসলাম প্রতারণা ও ছলচাতুরীর মাধ্যমে অবৈধভাবে ঘেরটি দখলে রাখার অপচেষ্টা চালাচ্ছেন।

গত ২৪ জুলাই রাজিকুল ইসলামের করা সংবাদ সম্মেলনকে মিথ্যা ও উদ্দেশ্যমূলক উল্লেখ করে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান আইনজীবী শিবু প্রসাদ সরকার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৬:১৯   ১৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ