ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে উপজেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

লালমোহনে বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে উপজেলা যুবদলের শুভেচ্ছা মিছিল


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫


লালমোহনে বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে উপজেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

ভোলা: লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র লালমোহন উপজেলা ও পৌর শাখার ত্রি- বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে উপজেলা যুবদলের আয়োজনে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার এর নেতৃত্বে, করিম রোড বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে ভোলা-৩ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর বাসভবনে গিয়ে শেষ হয়।

এ-সময় উপজেলা যুবদলের নেতাকর্মীদেরকে সাবেক মন্ত্রী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ধন্যবাদ জানান এবং শনিবার (২৬ জুলাই) এর সম্মেলন সফল করার আহবান জানান।

অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. কাজি হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার, সহসভাপতি নিজাম উদ্দিন, নাজমুল হাসান পারভেজ, ও উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মী ও সমর্থকসহ মিছিলে কয়েক হাজার লোক অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫১   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ