ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মোটরসাইকেল বিক্রি করতে এসে লাশ হয়ে ফিরলেন যুবক

মোটরসাইকেল বিক্রি করতে এসে লাশ হয়ে ফিরলেন যুবক


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫


মোটরসাইকেল বিক্রি করতে এসে লাশ হয়ে ফিরলেন যুবক

ঢাকা: দোহার উপজেলার চালনাই সড়ক এলাকায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নবাবগঞ্জ উপজেলার এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে।। নিহত নাজমুল হাসান(২৯) নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের চরচরিয়া গ্রামের মৃত মোতালেবের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহতের পরিবার সুত্র্র্রে জানা যায়, ব্যবহৃত সুজুকি মটর সাইকেল বিক্রির উদ্দেশ্যে তার বাড়ি থেকে মটর সাইকেলযোগে দোহার উপজেলার জয়পাড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে চালনাই সড়ক এলাকায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দূঘটনার শিকার হউন। স্থানীয়রা জানান, দূর্ঘটনার শিকার হয়ে পথেই তার মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান বলেন, আমি লুঙ্গির ফ্যাক্টরিতে কাজ করি। কাজ শেষে দুপুরে খেতে বসেছি। এমন সময় বাহিরে বিকট শব্দ পাই। এ সময়ে সড়কে বের হলে দেখতে পাই মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক দুমড়ে-মুচরে যান। পথচারীরা কেউ সাহায্যে এগিয়ে না এসে সবাই ভিডিও ও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে।এ সময়ে আমি তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।কর্তব্যরত চিকিৎসক তার শরীর পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়াহিয়া মাহমুদ বলেন, নিহত বাইক চালক হাসপাতালে আনার পথেই মারা গিয়েছেন। তার মাথার খুলি ভেঙ্গে মগজ বের হয়ে গেছে।
নিহত নাজমুলের বোন বাসুরা বেগম বলেন, আমার ভাই সৌদি আরব থেকে গত ৫ মাস আগে দেশে ফিরেছেন।দেশে এসেই মোটরসাইকেল কিনেন।সেই শখের মটরসাইকেল বিক্রি করতে আজ জয়পাড়া আসার পথেই সড়কেই লাশ হয়ে গেলো!
এ ব্যাপারে দোহার থানার উপ-পরিদর্শক সাদেক আলী বলেন, দূর্ঘটনায় কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। আমরা লাশের প্রাথমিক সুরতহাল তৈরী করে লাশ নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৫৯   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ