ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আইবিডব্লিউএফ ভোলা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষা বৈঠক

আইবিডব্লিউএফ ভোলা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষা বৈঠক


জেলা প্রতিনিধি ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫


আইবিডব্লিউএফ ভোলা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষা বৈঠক

ভোলা: ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেস ম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) ভোলা জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৫ জুলাই) দিনব্যাপী বিশেষ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভোলা সদর ওয়েস্টার্ন পাড়া নিজস্ব ভবনের সম্মেলনস্থলে এই বৈঠকে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
শিক্ষা বৈঠক উদ্বোধন করেন IBWF ভোলা জেলা শাখার প্রধান উপদেষ্টা মাষ্টার জাকির হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ নিয়ে কাজ করা আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য। যুব সমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF বরিশাল অঞ্চলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন হাওলাদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “IBWF আজ দেশের বিভিন্ন অঞ্চলে যে শিক্ষা, সেবা ও ব্যবসা সচেতনতা তৈরি করেছে, তা একটি বিপ্লবের সূচনা। জেলা শাখাগুলোর ঐক্যবদ্ধ প্রয়াসেই আমরা জাতীয় পর্যায়ে আরও কার্যকরী ভূমিকা রাখতে পারব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা শাখা IBWF উপদেষ্টা মাওলানা মো: হারুন অর রশিদ । তিনি বলেন, “আমরা শুধু একটি সংগঠন নই; আমরা একটি আদর্শ, যেখানে ইবাদত, ব্যবসা ও সমাজসেবার সমন্বয় রয়েছে। এই বৈঠকের মাধ্যমে আমরা আমাদের আগামী কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত হচ্ছি।”
সভায় সভাপতিত্ব করেন IBWF ভোলা জেলা শাখার সভাপতি এ এইচ এম অলি উল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, “ভোলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত সংগঠনকে কার্যকর করে তুলতে হবে। তরুণদের ইসলামিক ব্যবসার ধারণা, জাকাতভিত্তিক কল্যাণ কর্মসূচি ও নেতৃত্ব বিকাশে আমরা জেলাজুড়ে কাজ করব।”
সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম। দিনব্যাপী অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৬   ১৮৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ