ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৮ জুলাই ২০২৫
প্রচ্ছদ » খুলনা » নবীনগর জিনদপুরে ট্রেড লাইসেন্স মেলা

নবীনগর জিনদপুরে ট্রেড লাইসেন্স মেলা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


নবীনগর জিনদপুরে ট্রেড লাইসেন্স মেলা

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের ইউনিয়ন প্রশাসক কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনের উদ্যোগে আজ সোমবার জিনদপুর ইউনিয়ন পরিষদে ট্রেড লাইন্সেস মেলা অনুষ্ঠিত হয়েছে।

জিনদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল আউয়াল রবি নাশকতা মামলা গ্রেফতার হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখার লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনকে প্রশাসক নিয়োগ দেন জেলা প্রশাসক। প্রায় দেয়ার দেড় মাস এই ইউনিয়ন পরিষদের কার্যক্রম থমকে ছিল। এই ইউনিয়ন পরিষদ কাজের অগ্রগতির লক্ষ্যে ব্যতিক্রমি এ উদ্যোগটি নেয়া হয়েছে।

জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারটি উপজেলার মধ্যে একটি বৃহৎ বাজার হিসেবে পরিচিত।মেলায় উক্ত বাজারসহ ইউনিয়নস্থ সকল দোকান-পাটের ট্রেড লাইন্সেস প্রদান,নবায়ন ও ইউনিয়নের সার্বিক কাজের গুরুত্ব আরোপ করা হয়েছে।

ব্যবসায়ী জীবন মিয়া বলেন, ট্রেড মেলা হওয়ায় সহজেই আমরা লাইন্সেস করতে পেরেছি। এতে আমাদের সবারই আগ্রহ বেড়েছে।

জিনদপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক জনাব মো: জাহাঙ্গীর আলম লিটন বলেন, নাগরিক সেবা সচল করতে ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে আমরা এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এতে স্বতঃস্ফূর্তভাবে ব্যবসায়ী ও সাধারণ মানুষজনরা এগিয়ে আসছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:৩৮   ১৩০ বার পঠিত  |