ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

ভূঞাপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


ভূঞাপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

টাঙ্গাইল: ভূঞাপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় ৪০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের তত্ত্বাবধানে এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায়।

সোমবার (২৮ জুলাই) দুপুরে ভূঞাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু আবদুল্লাহ খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলু। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এসএসসি পর্যায়ে কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১০ হাজার টাকা করে এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরা ২৫ হাজার টাকা করে পেয়েছেন। এ ছাড়াও প্রত্যেককে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সাফল্য শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ ও জাতির জন্য গর্বের বিষয়। সরকারের এমন উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৫৮   ১৭৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ