ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা

ভেড়ামারায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


ভেড়ামারায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা

কুষ্টিয়া: ভেড়ামারায় ১২ মাইলে অবস্হিত আলামিন জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড মেশিন সহ পাট পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা। রবিবার রাত ১১ টার দিকে ভেড়ামারায় ১২ মাইলে অবস্হিত আলামিন জুট মিলে ভেতরে হঠাৎ করে আগুন ধরে যায়।

মুহূর্তের মধ্যে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড মেশিন সহ পাট ও বস্তা পুড়ে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা। রাতে আগুন লাগার সাথেসাথে স্থানীয় ফায়ার সার্ভিসের সংবাদ দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করে ব্যথা হলে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনতে কুষ্টিয়া, পাকশি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মিরপুর সহ ৫ টি ফায়ার সার্ভিসের ইউনিট ৮ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আলামিন জুট মিলের ভেতরের একটা ইউনিটে বস্তা তৈরি করার ১০ টি মেশিন পুড়ে গেছে ১২ টি মেশিন আংশিক পুড়ে গেছে। ভেতরে থাকা ৭ শত টন পাট পুড়ে গেছে। সব মিলে যার আনুমানিক মূল্য ১০ দশ কোটি টাকা।

এসময় ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, ভেড়ামারা সহ ৫ টি ইউনিট রাত এগারোটা থেকে সকাল ৭ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। কোথায় থেকে আগুন লাগছে ক্ষয়ক্ষতি পরিমান তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। তদন্ত প্রক্রিয়া চলছে।

এ সময় আগুনে পুড়ে যাওয়া আলামিন জুট মিল পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার, এসময় জুট মিলের এক্সিকিউটিভ ডিরেক্টর আলামিন বলেন, আগুন কোথা থেকে লেগেছে আমি কিছুই বলতে পারবো না। তবে ধারনা করা হচ্ছে সার্কিট থেকে আগুন লেগেছে। তদন্তের সাপেক্ষে বলা যাবে কোথায় থেকে আগুন লেগেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪১:৫৬   ২৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ