ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ভূমি-অধিকার বিষয়ক কর্মশালা

কলমাকান্দায় ভূমি-অধিকার বিষয়ক কর্মশালা


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


কলমাকান্দায় ভূমি-অধিকার বিষয়ক কর্মশালা

নেত্রকোনা: কলমাকান্দায় ভূমি-সংক্রান্ত অধিকার বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এ কর্মশালার আয়োজন করে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি)। কর্মশালায় সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন।

কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিন।

কর্মশালাটি সঞ্চালনা করেন পিসিসির উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম এবং সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, পিসিসির ফিন্যান্স অফিসার
পল বিশ্বাস,সোশ্যাল মোবিলাইজার অঞ্জন সাংমা ও মোনালিসা হাজং-সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভূমি-অধিকার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর বক্তারা গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ মানুষের মাঝে আইনগত ধারণা সৃষ্টি করছে, যা ভবিষ্যতে জটিলতা নিরসনে সহায়ক হবে।

আয়োজকরা জানান, ভূমি-সংশ্লিষ্ট অধিকার নিয়ে সচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নাগরিকদের সেতুবন্ধন তৈরি করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৩৮   ১৫৯ বার পঠিত  | ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ