![]()
নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মালবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা আরাফাত নামের আরো এক জেলের লাশ উদ্ধার করেছে । এ ঘটনায় হাসপাতালে ভর্তি আছে রহমত (৩২) নামের আরও এক জেলেকে।
সোমবার ভোরে সুখচর ইউনিয়নের পশ্চিম পাশের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত সুখচর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে। আহত রহমত নিঝুমদ্বীপ ইউনিয়নের কাশেম মেস্ত্রীর ছেলে।
জেলেরা জানায়, ভোরে নদীতে মাছ ধরা শেষে তীরে নৌঙর করা অবস্থায় ছিল আফসার মাঝির ট্রলারটি। ট্রলারের ভিতরে আফসার মাঝি’সহ ৫জন ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ করে দক্ষিন দিক থেকে আসা মালবাহী একটি বালক হেডেক ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নদীর মধ্যে ট্রলারটি উল্টে যায়।
এসময় ট্রলারে থাকা ৪জন নদীতে পড়ে যায়, যার মধ্যে আফসার মাঝি’সহ দুইজন জীবিত উঠতে পারলেও তিনজন নদীতে ডুবে যায়। কিছুক্ষণ পর রহমতকে অচেতন অবস্থায়, সকালে সাকিবের ও দুপুরে আরাফাতের মৃতদেহ ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। ঘটনার পরপর বলগেটটি উত্তর দিকে চলে যায়, যার ফলে সেটিকে চিহিৃত করতে পারেনি জেলেরা।
আফ/আর
বাংলাদেশ সময়: ২১:২৪:৪০ ১২৫ বার পঠিত | ● নিহত ● নোয়াখালী ● মেঘনা ● হাতিয়া