ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বাল্কহেডের ধাক্কায় মাছধরার ট্রলার ডুবি, নিহত আরো ১ জনের লাশ উদ্ধার

বাল্কহেডের ধাক্কায় মাছধরার ট্রলার ডুবি, নিহত আরো ১ জনের লাশ উদ্ধার


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


হাতিয়ায় বালকহেডেক ধাক্কায় মাছধরার ট্রলার ডুবি, নিহত আরো ১ জনের লাশ উদ্ধার

নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মালবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা আরাফাত নামের আরো এক জেলের লাশ উদ্ধার করেছে । এ ঘটনায় হাসপাতালে ভর্তি আছে রহমত (৩২) নামের আরও এক জেলেকে।

সোমবার ভোরে সুখচর ইউনিয়নের পশ্চিম পাশের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত সুখচর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে। আহত রহমত নিঝুমদ্বীপ ইউনিয়নের কাশেম মেস্ত্রীর ছেলে।
জেলেরা জানায়, ভোরে নদীতে মাছ ধরা শেষে তীরে নৌঙর করা অবস্থায় ছিল আফসার মাঝির ট্রলারটি। ট্রলারের ভিতরে আফসার মাঝি’সহ ৫জন ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ করে দক্ষিন দিক থেকে আসা মালবাহী একটি বালক হেডেক ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নদীর মধ্যে ট্রলারটি উল্টে যায়।

এসময় ট্রলারে থাকা ৪জন নদীতে পড়ে যায়, যার মধ্যে আফসার মাঝি’সহ দুইজন জীবিত উঠতে পারলেও তিনজন নদীতে ডুবে যায়। কিছুক্ষণ পর রহমতকে অচেতন অবস্থায়, সকালে সাকিবের ও দুপুরে আরাফাতের মৃতদেহ ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। ঘটনার পরপর বলগেটটি উত্তর দিকে চলে যায়, যার ফলে সেটিকে চিহিৃত করতে পারেনি জেলেরা।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:২৪:৪০   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ