ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

পাইকগাছায় আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


পাইকগাছায় আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

খুলনা: পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল আল-মদিনার দ্বিতীয় তলার ২৮ নম্বর কক্ষ থেকে বদরুজ্জামান (৬৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
হোটেল আল-মদিনার ম্যানেজার জসিম খান জানান, আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে শেখ বদরুজ্জামান প্রায় ৮-৯ বছর ধরে এ হোটেলের একই কক্ষে একটানা বসবাস করছিলেন। কেন তিনি বাড়ি ছেড়ে হোটেলে থাকতেন তা জানা যায়নি। তিনি বাইরের হোটেলগুলোতে খাওয়া দাওয়া করতেন। গত শনিবার রাত ১১টার দিকে তার সঙ্গে শেষবার কথা হয়। রবিবার সারাদিন তিনি রুম থেকে বের হননি। সোমবার(২৮জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কোনো সাড়া না পেয়ে তার ভাইপোকে ফোন করি এবং পরে পুলিশকে খবর দিই।

বদরুজ্জামানের ভাইপো সামি জানান, আমার চাচা হার্ট ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার সুবিধার্থে তিনি পাইকগাছা বাজারের হোটেল আল-মদিনায় থাকতেন। সোমবার সকালে হোটেল ম্যানেজারের ফোন পেয়ে আমি পাইকগাছায় এসে পুলিশের সহায়তায় দরজা ভেঙে রুম সংলগ্ন বাথরুমে চাচাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, খবর পেয়ে হোটেল কক্ষের সিটকিনি ভেঙে প্রবেশ করলে বাথরুমে বদরুজ্জামানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জানা গেছে, তার স্ত্রী-সন্তান কেউ নেই।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:২৬:১৬   ১৫২ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ