ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে ফসলি জমিতে রোপনকৃত ধানের চারা নষ্ট করার অভিযোগ

উলিপুরে ফসলি জমিতে রোপনকৃত ধানের চারা নষ্ট করার অভিযোগ


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


উলিপুরে ফসলি জমিতে রোপনকৃত ধানের চারা নষ্ট করার অভিযোগ

কুড়িগ্রাম: উলিপুরে জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ফসলি জমিতে রোপন করা ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার রোববার (২৭ জুলাই) রাতে উলিপুর থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার গোড়াই পিয়ার এলাকায়।

অভিযোগ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের গোড়াই পিয়ার এলাকার শাহানুর বেগমের সাথে তার অপর দুই বোন সাইবানি ও সাহেরভানু বেগমের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। পরবর্তীতে শাহানুর বেগম তার সম্পত্তি মেয়ে সিদ্দিকা বেগমকে লিখে দেন। এরপর থেকে সিদ্দিকা বেগম ২৫ শতক আবাদি জমি চাষাবাদ করে আসছিলেন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার সময় সাইবানি ও সাহেরভানু বেগম তাদের আত্বিয় স্বজনসহ সিদ্দিকা বেগমের জমিতে থাকা আমন ধানের রোপনকৃত চারা নষ্ট করে এবং সীমানায় থাকা বিভিন্ন প্রজাতির চারা গাছ কেটে ফেলে।

ভূক্তভোগী সিদ্দিকা বেগম বলেন, আমার দুই খালা দীর্ঘদিন থেকে আমার ও আমার পরিবারের সম্পত্তি জোর পূর্বক দখল করার চেষ্টা করে আসছে। এই নিয়ে আমাদের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়। গত শনিবার সন্ধ্যার সময় তারা তাদের মেয়ে জামাইসহ নাতিদের সাথে আমার রোপনকৃত আমান ক্ষেত নষ্ট করে ক্ষতিসাধন করেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের নিষেধ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের উপর চড়াও হয়। এ ঘটনার সুষ্ঠ বিচারের আশায় রোববার (২৭ জুলাই) রাতে থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে সাইবানি বেগম ও সাহের ভানু বেগমের সাথে কথা হলে তারা ধান ক্ষেত নষ্ট করার কথা স্বীকার করে বলেন, পূর্বে পৈত্রিক সম্পত্তি যেভাবে বন্টন করা হয়েছে তা আমরা মানিনা। ধান ক্ষেত নষ্ট করেছি যাতে নতুন করে বসে আবারো পৈত্রিক সম্পত্তি বন্টন হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:২৮:৪৭   ২৯৯ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ