ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

ভেড়ামারায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


ভেড়ামারায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় ৪০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের তত্ত্বাবধানে এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারুক আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এসএসসি পর্যায়ে কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১০ হাজার টাকা করে এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরা ২৫ হাজার টাকা করে পেয়েছেন। এ ছাড়াও প্রত্যেককে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সাফল্য শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ ও জাতির জন্য গর্বের বিষয়। সরকারের এমন উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:৩৮   ১৬২ বার পঠিত  |