ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » নবীনগরে দেশীয় অস্ত্র ও মাদকসহ যুবলীগ কর্মী গ্রেফতার

নবীনগরে দেশীয় অস্ত্র ও মাদকসহ যুবলীগ কর্মী গ্রেফতার


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


নবীনগরে দেশীয় অস্ত্র ও মাদকসহ যুবলীগ কর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নে রতন মিয়া (৪৫) নামে এক যুবলীগ কর্মীকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার  রাতে তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার (২৯/০৭) তার বিরুদ্ধে মাদক আইনে মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। সে মহেশপুর গ্রামের মৃত আ: রহমান মিয়ার ছেলে।

অভিযান কালে ৩টি দেশীয় অস্ত্র, ৮৫ পিস ইয়াবা, নগদ ৪ হাজার ৪ শ’ ৭০ টাকা ও মাদক বিক্রির জন্য ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর ক্যাম্পের ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে রতন মিয়াকে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করে রাতেই নবীনগর থানা পুলিশের হাতে সোর্পদ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রতন বিটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। দলীয় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে দাপটের সাথে মাদক বিক্রি ও অপকর্ম চালিয়ে গেছেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে আটক হওয়া রতন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে গতকাল মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:০৩   ২৫১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ