ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


কলমাকান্দা ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত নৌকা মালিক কাসেমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। কাসেম ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবেন না বলে লিখিত মুচলেকা দেন এবং জরিমানার টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় প্রায় ২৫০ ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠানসহ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মহাদেও নদ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মিতভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৬:৪০   ২৫১ বার পঠিত  | ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ