ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » দোহারে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান

দোহারে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান


নিজস্ব প্রতিবেদক ( ঢাকা )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


দোহারে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান

ঢাকা: দোহার উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,এসআইডিপি কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ, সম্মাননা স্মারক ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় তলায় এ পুরস্কার প্রদান হয়।
দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পদ্মা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন, জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আয়ুবুর রহমান, জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো.আব্দুন নুর, বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী।

এসময় আরও উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবের সভাপতি মু.তারেক রাজিব, পদ্মা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও ঢাকা জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার মো. মাসুদ রানা, ড্যাফোডিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. এরশাদ হোসেন,মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম ফারুকী, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা ইয়াসমিন লিনাসহ আরো অনেকে।
পরে জেলা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২০২২ ও ২০২৩ শিক্ষার্বষের এসএসসি শিক্ষার্থীদের ১০ হাজার টাকা ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার টাকা করে ৩২ জন শিক্ষার্থীদের মাঝে অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৫:৪৫   ১৪০ বার পঠিত  |