ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জুলাই-আগস্ট ও বিমান দূর্ঘটনায় শহীদের স্মরণে দোয়া

দোহারে জুলাই-আগস্ট ও বিমান দূর্ঘটনায় শহীদের স্মরণে দোয়া


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


দোহারে জুলাই-আগস্ট ও বিমান দূর্ঘটনায় শহীদের স্মরণে দোয়া

ঢাকা: দোহার উপজেলায় জুলাই আগস্ট গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় তলায় এ দোয়া মাহফিল করা হয়।
দোয়া মাহফিলে দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পদ্মা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন, জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আয়ুবুর রহমান, জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো.আব্দুন নুর, বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী।

এসময় আরও উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবের সভাপতি মু.তারেক রাজিব, পদ্মা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও ঢাকা জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার মো. মাসুদ রানা, ড্যাফোডিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. এরশাদ হোসেন,মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম ফারুকী, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা ইয়াসমিন লিনাসহ আরো অনেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৩:৩৭   ২৫২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ