![]()
নোয়াখালী: হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত মরহুম আকবর হোসেন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে তমরদ্দি ফুটবল একাদশ ২-০ গোলে আবদুল হাই ভুইয়া স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার(৩০ জুলাই) বিকেলে তমরদ্দি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা। হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ফাইনাল খেলা শুরু হয়।
টুর্ণামেন্টটি আয়োজক ছিল স্থানীয় তমরদ্দি ইউনিয়নের জিয়া স্মৃতি পাঠাগার। মোট ১২ টি দলের টুর্ণামেন্টে অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় তমরদ্দি ফুটবল একাদশ আবদুল হাই ভুইয়া স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় বিজয়ী দলের হাতে রৌপ্য ট্রফিটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম আজমল হুদা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি জিএম ইব্রাহীম, সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন,হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক আইয়ুব চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক মির্জা আরিফ, যুগ্ম আহবায়ক আবদুল হালিম। টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতায় ও ব্যবস্থাপনায় ছিল তমরদ্দি ইউনিয়ন ছাত্রদল।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২৪:৫৭ ১৪৬ বার পঠিত | ● টুর্ণামেন্ট ● ফুটবল ● হাতিয়া