ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ব্র্যাক শিখা প্রকল্পের কর্মপরিকল্পনা সভা

কালীগঞ্জে ব্র্যাক শিখা প্রকল্পের কর্মপরিকল্পনা সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


কালীগঞ্জে ব্র্যাক শিখা প্রকল্পের কর্মপরিকল্পনা সভা

গাজীপুর: কালীগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ব্র্যাক শিখা প্রকল্পের জেন্ডার-বেসড ভায়োলেন্স প্রতিরোধে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন কর্ম এলাকা কালীগঞ্জ উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল হক এর সভপতিত্বে বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত।

এ সভায় ব্র্যাক শিখা প্রকল্পের মাধ্যমে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে বিদ্যমান নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি, বাল্য বিবাহ, বুলিংয়ের মত অপরাধ কমানো যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা করা হয়। গবেষণালব্ধ তথ্য ব্যবহার করে শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সাথে জড়িত সকলের সাথে আলোচনা করে যৌন হয়রানি এবং বুলিং কমানোর উপায় সমূহ প্রকল্পের কর্মসূচীর আলোকে লিপিবদ্ধ করা হয়।

ব্র্যাক শিখা প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মোহাম্মদ আরিফ রাব্বানী জানান, শিখা প্রকল্পটি মূলত গাজীপুর জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে জেলাব্যাপী চার বছর ৫৫ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম ও কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণে ভূমিকা রাখবে।

এ সময় ব্র্যাক শিখা প্রকল্পের ভলান্টিয়ার খাইরুন্নাহার ও নাজমুল ইসলামসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও যৌনহয়রানি প্রতিরোধ কমিটির সদস্য উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২১:২৯   ১৪৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ