ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

পটুয়াখালী: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয়ত্রী দেবনাথ (১৪) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
জয়ত্রী দেবনাথ শহরের সবুজবাগ প্রথম লেনের বাসিন্দা ব্যবসায়ী বিপ্লব দেবনাথের মেয়ে এবং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা গেছে, তিন দিন ধরে জ্বরে ভোগার পর গত রোববার রাতে জয়ত্রীকে শহরের স্থানীয় চিকিৎসকের পরামর্শে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার বিকেলে বরিশালের কাছাকাছি পৌঁছালে পথেই তার মৃত্যু হয়। রাতেই তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবু বকর সিদ্দিক জানান, রোগীর শরীরে প্ল্যাটিলেট মাত্র ২০ হাজারে নেমে গিয়েছিল এবং ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট হচ্ছিল। একপর্যায়ে প্ল্যাটিলেট কমে দাঁড়ায় মাত্র ৭ হাজারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্ট ও অঙ্গ বিকলের কারণে জয়ত্রীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘রোগীকে ভর্তি করার সময় প্রেসার ছিল অস্বাভাবিকভাবে কম; যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শহরের সবুজবাগ এলাকা বর্তমানে ডেঙ্গুর জন্য ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত। চলতি মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো তিনজনের। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৩ জন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:১৭   ১৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ