ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নিঝুমদ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিঝুমদ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


নিঝুমদ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নোয়াখালী: হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের করা অভিযোগ মিথ্যা দাবী করে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। বুধবার নিঝুমদ্বীপ বন্দরটিলা বাজারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: ইব্রাহিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: সাহেদ উদ্দিন, ইউনিয়ন যুবদল সভাপতি আশ্রাফ উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহবায়ক আমিনুল মুমিন বাবলু, বন্দরটিলা বাজার বনিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন, ছাত্র প্রতিনিধি মো: ইলিয়াস মাহমুদ সহ ইউনিয়নের বিভিন্ন শাখার প্রায় ৫ শতাধিক নেতা কর্মী।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদে গিয়ে প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তারের কাছে পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। গত অর্থ বছরের টিআর, কাবিখা ও কর্মসূচীর প্রকল্পের টাকায় কি কাজ করেছেন তা জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। এতে স্থানীয় নেতাকর্মীদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি রিষদ ছেড়ে বাড়ীতে চলে যান। কিন্তু তার পরদিন তিনি বিভিন্ন মহলে তার কাছে চাদা চাওয়া হয়েছে বলে অভিযোগ করেন। তিনি তার নিজের অনিয়ম ডাকতে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। প্যানেল চেয়ারম্যান এর করা এই মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

উল্লেখ্য ৫ আগষ্টের পর আওয়ামী সরকারের পতন হলে আÍগোপনে চলে যায় নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অধিকাংশ ইউপি সদস্য। পরে প্যানেল চেয়ারম্যান লাভলীকে দিয়ে পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩০:২৪   ১৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ