ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় ৩২ কেজি হরিণের মাংস ফেলে পালালো শিকারীরা

কয়রায় ৩২ কেজি হরিণের মাংস ফেলে পালালো শিকারীরা


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


কয়রায় ৩২ কেজি হরিণের মাংস ফেলে পালালো শিকারীরা

খুলনা: কয়রায় সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করা হরিণের ৩২ কেজি মাংস উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বন বিভাগের বনরক্ষীরা। বুধবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার পাতাখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব মাংস উদ্ধার করা হয়। তবে অভিযান শুরুর আগেই মাংসভর্তি বস্তা ফেলে পালিয়ে যায় চোরা শিকারিরা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘সুন্দরবন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে বিক্রির চেষ্টা চলছে—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে বস্তাভর্তি ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘চোরা শিকারিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও বন্য প্রাণী পাচার রোধে কোস্ট গার্ড সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।’

বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, উদ্ধার হওয়া মাংস আদালতের নির্দেশে পুঁতে ফেলা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযান হলেও শিকারি চক্রের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সুন্দরবন রক্ষায় আরও কড়া নজরদারি ও নিয়মিত অভিযান চান তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৩৭   ১৯০ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ