ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের দুই হাজার চারা ধ্বংস

ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের দুই হাজার চারা ধ্বংস


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের দুই হাজার চারা ধ্বংস

দিনাজপুর: ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আজ বুধবার (৩০ জুলাই) দুপুর দুইটার দিকে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের দুই হাজার চারা ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসাহাক আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি এলাকার দুই বোন নার্সারীতে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ এবং এলুয়ারি ইউনিয়নের গণিপুর এলাকার সুধির নার্সারীতে অভিযান চালিয়ে ৫০০ নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসাহাক আলী বলেন, নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছ পানি শোষণক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে। তাই দেশের জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকার মানুষকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচলনার মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত গাছের চারা জব্দ করে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে গত ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে আকাশমনি ও ইউক্যালিপ্টাস গাছের চারা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গিকার পূরণে এ দুটি প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩০   ১০৬ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ