ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে খাল পরিস্কার কার্যক্রমের উদ্বোধন

দোহারে খাল পরিস্কার কার্যক্রমের উদ্বোধন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


দোহারে খাল পরিস্কার কার্যক্রমের উদ্বোধন

ঢাকা: ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলের অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলায় পৌরসভার উদ্যোগে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন ও ব্রাকের সহযোগিতায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার নিকড়া এলাকায় খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম।

এ সময় তিনি বলেন, দোহার পৌরসভার নিকড়া খালটি ভরাট থাকায় এর মূল প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে দীর্ঘদিনের ময়লা কচুরিপানায় খালটি ধুকে ধুকে মরছে। তাই বিশাল এই খালটি উদ্ধার ও পরিষ্কার করা পৌরসভার একার পক্ষে দূরহ। তাই সকল সামাজিক ও স্বেচ্ছাশ্রমের কোন বিকল্প নেই।

দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশীদ বলেন জলাবদ্ধতার কারণে প্রবাহিত খালগুলো অপরিচ্ছন্ন থাকায় পানি নদীতে নামতে পারে না। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে খালের মুখে ময়লা-আবর্জনা অপসারণের অভিযান শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে ব্রাক এর ক্লিনিং ক্যাম্পেইনের অংশ হিসেবে মশাবাহিত রোগ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও আক্রান্তের হার কমাতে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্র্যাকের দোহার শাখার প্রোগ্রাম কর্মকর্তা মিলন চন্দ্র মোহন্ত, সাভার শাখার কর্মকর্তা মো. সোমের আলী, বিএনপি নেতা নুরুল ইসলাম বেপারীসহ দোহার উপজেলা ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৪:২৫   ২০৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ